ভাগীরথী থেকে অজয়—সংযোগের সেতুতে তেরঙ্গা, কাটোয়ায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি
কাটোয়া: আমির মন্ডল:
দেশাত্মবোধের আবেগকে আরও ছড়িয়ে দিতে কাটোয়া মহকুমাজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। ভাগীরথী থেকে অজয়—সঙ্গম থেকে জনসমাজ, সর্বত্র জাতীয় পতাকার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
কাটোয়া মহকুমার অন্তর্গত সাঁখাই ঘাট ও অগ্রদ্বীপ ঘাটে এই কর্মসূচিকে ঘিরে বিশেষ আয়োজন করা হয়। নদীর ঘাটে তেরঙ্গা উত্তোলন ও দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মূল লক্ষ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকার উপস্থিতির মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি করা। কাটোয়া মহকুমার এই উদ্যোগে নদীর দুই তীর যেন মিলেমিশে একাকার হয়ে উঠল তেরঙ্গার রঙে।
ভাগীরথী থেকে অজয়—সঙ্গম থেকে সমাজ, তেরঙ্গার বার্তায় একসূত্রে কাটোয়া।