কাঁকসা: মোবাইল গেম খেলতে গিয়ে খোয়া গিয়েছিল ১লক্ষ ৮৫হাজার টাকা,১লক্ষ ২২হাজার উদ্ধার করে ফিরিয়ে দিলো কাঁকসা থানার পুলিশ
মোবাইল গেমে আসক্ত যুব সমাজ।যার জেরে অনেকেই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন।তেমনই এক ঘটনা ঘটে পানাগড়ে।জানা গিয়েছে,পানাগড়ের বাসিন্দা রাজেশ জয়সওয়ালের ছেলে সেপ্টেম্বর মাসে মোবাইলে একটি গেম ডাউনলোড করে।তাতে বেশ কিছু টাকা লাগায়।তার থেকে অল্পস্বল্প টাকাও পেতে থাকে।সেই লোভে পরে কয়েক ধাপে রাজেশ বাবুর একাউন্ট থেকে প্রায় ১লক্ষ ৮৫ হাজার টাকা খোয়া যায়। অক্টোবর মাসে বিষয়টি জানতে পারেন রাজেশ বাবু।তিনি এর পরেই বিষয়টি কাঁকসা থানার সাইবার সেলে জানান।লিখিত অভিযোগও করেন।