চোপড়া: অনাস্থার পর সোনাপুরে নতুন বোর্ড, ভোটাভুটিতে প্রধান রঞ্জনা সিংহ
অনাস্থার পর সোনাপুরে নতুন বোর্ড, ভোটাভুটিতে প্রধান রঞ্জনা সিংহ অনাস্থা প্রস্তাব পাশের পর অবশেষে নতুন বোর্ড গঠিত হল চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে। বুধবার ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধান নির্বাচিত হলেন রঞ্জনা সিংহ। উপপ্রধানের দায়িত্ব পেলেন রশিদ আলম। ২৯ সদস্যের এই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে গত ২৭ আগস্ট তৎকালীন প্রধান রুবি খাতুন ও উপপ্রধান চন্দ্রশেখর সিংহের বিরুদ্ধে ২৩ জন সদস্যের অনাস্থা প্রস্তাব পাশ হয়। এরপর নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে দলের