LIVE - সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গোপীবল্লভপুর–২ ব্লকের যুগডিহা এলাকায় বেলিয়াবেড়া থানার পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযান। হেলমেট ছাড়া বাইক চালানো, ট্রিপল রাইডিং, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানো কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো— কোনও অনিয়মই আর রেহাই পাচ্ছে না। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে গাড়ি চালানোর বার্তাও দিচ্ছে পুলিশ।