রায়গঞ্জ: গ্যাস নয়, জলে ভরা সিলিন্ডার! থানায় রায়গঞ্জের কার্তিকবাবু, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়
রায়গঞ্জের বিপ্রডাঙি এলাকায় গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে জল থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দা কার্তিক দাসের দাবি, নতুন সিলিন্ডার ওভেনে লাগানোর পর গ্যাসের পরিবর্তে সিলিন্ডারের মুখ দিয়ে জল বেরোতে থাকে। ডিলারের কাছে বদলের দাবি জানিয়ে সাড়া না মেলায় বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় যান তিনি। পুলিশ বিষয়টি জানতেই ডিলার নতুন সিলিন্ডার দিতে রাজি হন। আপাতত সমস্যার সমাধান হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি মিটে গিয়েছে, কোনও মামলা হয়নি।