ইটাহার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইটাহারের জগদল গ্রামের এক যুবক, ধৃতের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ
সমাজ মাধ্যমের সুবাদে পরিচয়। পরে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ প্রেমিকার। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। এই ঘটনায় ইটাহারের জগদল থেকে ধৃত প্রেমিক সুফল মার্ডিকে শুক্রবার আদালতে পশে করলে বিচারক ধৃতের ৫ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা যুবতীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়।