মানবাজার ১: দেশভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে মানবাজার শহরে অনুষ্ঠিত হলো মৌণ মিছিল
দেশভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে মানবাজার শহরে অনুষ্ঠিত হলো মৌণ মিছিল।শুক্রবার বিকেল ৫.৩০ টা নাগাদ মানবাজার ইন্দকুড়ি থেকে মানবাজার পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি মিছিল হয়। বুকে কালো ব্যাচ পরে মিছিলে যোগ দেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো,জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিবেক রাঙ্গা, মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু, বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা