Public App Logo
প্রায় দুইদিন ধরে জল হীন বিস্তীর্ণ এলাকা। প্রাপ্ত সংবাদে জানা যায় উদয়পুর মহকুমার অফিস টিলা, কয়লার মাঠ, জেলাশাসক অফিস, তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর অফিস, আদালত, মহাকুমা হাসপাতাল সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে জল পাচ্ছে না সাধারণ মানুষ। অথচ এলাকার পাম্প হাউজ বন্ধ করে কর্মচারী বাড়িতে বসে আছেন। জানা যায় পাম্প মেশিনটি নষ্ট হওয়ার কারণে এই বিস্তীর্ণ এলাকা প্রায় দুই দিন ধরে জলহীন হয়ে রয়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ পরিষেবা কর্তৃপক্ষ কোন বিকল্প ব্যবস্থা করে নি এলাকার জন্য। মেশিন সাড়াই কাজে আজ সকালে তৎপরতা ও দেখা যায়নি। আরামে বসে আছেন দপ্তরের কর্তা বাবুরা। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ। - Udaipur News