ঘুষ নিতে গিয়ে এন্টি করাপশন ব্রাঞ্চের হাতে পাকড়াও হাওড়ার ব্যাঁটরা থানার এক সাব-ইন্সপেক্টর। ওই ইন্সপেক্টর এর নাম সুব্রত সরকার। জানা গেছে সোমবার ওই সাব ইন্সপেক্টর এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে এবং ওই ব্যক্তি অ্যান্টি করাপশন ব্যাঞ্চ কে বিষয়টি জানিয়ে রাখেন। অ্যান্টি করাপশন ব্যাংক সেইমত ফাঁদ পাতে এবং ঘুষ নেওয়ার সময় সরাসরি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এর হাতে ধরা পড়ে যান। সমস্ত রকম তথ্য-প্রমাণ পেয়েই এন্টি কোরাপসন ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর সুব্রত সরকার কে গ্রেফতার করে।
Kolkata, Kolkata | Aug 17, 2026