রঘুনাথপুর ১: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে
রঘুনাথপুরে SUCIএর বিক্ষোভ মিছিল ও সভা
কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, SIR সম্পূর্ণ বাতিল ও সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত করার দাবিতে বুধবার রঘুনাথপুর শহরে বিক্ষোভ মিছিল করল এস ইউ সি আই (সি)। রঘুনাথপুর শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের মূল রাস্তা ধরে মিছিল হয়। মিছিল শেষে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য বিনয় ভট্টাচার্য।