মানবাজার ১: হাতিপাথর পিকনিক স্পট সংলগ্ন নদী থেকে উদ্ধার এক মহিলার পচা গলা মৃত দেহ
মানবাজার থানা এলাকায় নদী থেকে উদ্ধার হলো এক মহিলার পঁচাগলা মৃতদেহ। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ মানবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে।সূত্র মারফত জানা যায়, মানবাজার থানার জিতুজুড়ি হাতিপাথর পিকনিক স্পটে নদীতে এক মহিলার দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে,পুলিশ উদ্ধার করে দেহটি এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।