পুরুলিয়া ১: মনসা পূজার আগে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন
সামনেই মনসা পূজা। উৎসবের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছেন পুরুলিয়া জেলার অগণিত পরিযায়ী শ্রমিক। এই বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে এবং পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পরিচালনায় একটি বিশেষ 'সমন্বিত স্বাস্থ্য শিবির' অনুষ্ঠিত হলো।