পঞ্চায়েত স্তরে বাড়ির ট্যাক্স এই মুহূর্তে অতিরিক্ত হারে বাড়ানো হচ্ছে না, তবে প্রতিটি পঞ্চায়েত কে তার নিজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ আবাস যোজনায় যারা অবৈধভাবে টাকা পেয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এক হাজার ব্যক্তি টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।