বলরামপুর: লাগাতার বর্ষণে বলরামপুরে ভেঙে পড়লো ৩০টিরও বেশি কাঁচা বাড়ি, ত্রাণ পৌঁছে দিল প্রশাসন
ঘূর্ণিঝড় 'অর্ণভ'-এর তাণ্ডব এবং লাগাতার বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকে। ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই একাধিক ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। সূত্রে খবর, ব্লকের বিভিন্ন গ্রামে প্রায় ৩০টিরও বেশি কাঁচা বাড়ি পুরোপুরি বা আংশিকভাবে ভেঙে পড়েছে। তবে সৌভাগ্যবশত এই প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানির খবর মেলেনি।দুর্যোগের খবর পেতেই দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে এগিয়ে আসে বলরামপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন।