ইসলামপুর: একটা বিকট শব্দ… তারপরই হোটেলের নিচে জখম অবস্থায় এক যুবক! চারতলা থেকে কীভাবে পড়লেন মহম্মদ নাফিজ? দুর্ঘটনা, নাকি আত্মহত্
একটা বিকট শব্দ… তারপরই হোটেলের নিচে জখম অবস্থায় এক যুবক! চারতলা থেকে কীভাবে পড়লেন মহম্মদ নাফিজ? দুর্ঘটনা, নাকি আত্মহত্যার চেষ্টা—ঘটনাকে ঘিরে বাড়ছে রহস্য। রবিবার বিকেলে ইসলামপুর শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মহম্মদ নাফিজ ওই এলাকার একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। এদিন দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ বিকেলের দিকে একটি শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য কর্মচারীরা। আর তখনই তাঁদের নজরে পড়ে নিচে পড়ে