ফরিদপুর দুর্গাপুর: মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে ২৪ ডিসেম্বর লোকভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের, দুর্গাপুরে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি
মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে ২৪ ডিসেম্বর লোকভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের।১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। আগামী ২৪ ডিসেম্বর লোকভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে দলটি। দুর্গাপুরে এক সভা থেকে এ ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার দুপুর দুটোয় তিনি বলেন, ১০০ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে। যদি দুর্নীতি হয়ে থাকে, তবে দোষীদের গ্রেপ্তার করতে হবে।