বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে খানাকুলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন খানাকুল বিধায়ক উপস্থিত খানাকুল২ বিডিও খানাকুল ওসি,জানা যায় নিন্মচাপের জেরে বেশকয়েকদিন টানা বৃষ্টি ও জলাধার থেকে জলছাড়ার কারনে নদী তীরবর্তী এলাকা সহ খানাকুলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়,বন্যা কবলিত এলাকার মানুষের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ খবর নিতে এদিন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের মাড়োখানা, জগৎপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি, এছাড়া ও এদিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন খানাকুল ২ বিডিও ভরত চন্দ্র দাস,খানাকুল থানার ওসি সমির মুখার্জি!