নিতুড়িয়া: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ বিষয়ে নিতুড়িয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে সচেতনতামূলক শিবির আবগারি দফতরের
মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের বিপদ সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করতে বুধবার পুরুলিয়ার নিতুড়িয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে আয়োজিত হল একটি সচেতনতামূলক শিবির। নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতরের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আবগারি দফতরের রঘুনাথপুর রেঞ্জের DEC হাবিবুর রহমান,নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতরের ওসি সুমিত প্রসাদ,রঘুনাথপুর সার্কেলের আবগারি দফতরের ওসি কৃষ্ণপদ মন্ডল ,পঞ্চকোট মহাবিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত দাস সহ অন্যান্যরা।