রায়গঞ্জ: সুস্থ কিশোরের মৃত্যু রহস্য! সাপের ছোবল নাকি অন্য কিছু? করনদিঘিতে চাঞ্চল্য
করনদিঘির সঈদপুরে সার্জন সিংহ (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে গলা ও পেটে ব্যথা শুরু হলে তাকে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তাঁর মৃত্যু হয়। সুস্থ কিশোরের এমন মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে সাপের ছোবলের সম্ভাবনার কথা বলছেন।