হুড়া: স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্রী,ফের নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়
Hura, Purulia | Sep 28, 2026 স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্রী। ফের নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়। গত শনিবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। স্কুল ছুটির পর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। সোমবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর বাবা। কেউ বা কারা তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে, বলে অভিযোগ নাবালিকার বাবার। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মা