হেমতাবাদ: ভেজাল জালানী কাণ্ডে ফের সাফল্য হেমতাবাদ থানার পুলিশের, গ্রেপ্তার মাষ্টারমাইন্ড
হেমতাবাদে ভ্যাজাল জালানি কান্ডে ফের সাফল্য হেমতাবাদ থানার পুলিশের। কারবারে যুক্তদের জেরা করে মিলল বড় সাফল্য। হেমতাবাদে ভেজার জ্বালানির কারখানা চালানোর অভিযোগে অবশেষে মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতর নাম ইসমাইল হুশেন (৩২)। রুবেল নামেই পরিচিত সে। ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার ধরমপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে রুবেল কে।