কাঁকসা: প্রতি বছরের মত এবছরও কাঁকসায় বাসীদেবপুরে তৃণমূলের শহীদ দিবস উনুষ্ঠিত হয়,উপস্থিত গলসির বিধায়ক নেপাল ঘরুই
শুক্রবার ১২ই ডিসেম্বর কাঁকসার বাসুদেবপুরে তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠিত হয়। এদিন শহীদ দিবস উপলক্ষে এলাকাবাসীর আবেদনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসার বিদবিহার অঞ্চলে বসানো চার শহীদ শংকর ঘোষ, অমর গোস্বামী নবগোপাল ডোম, এবং লক্ষীনারায়ন ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা।উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘরুই, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত,তৃণমূল নেতা দেবদাস বক্সী সহ কর্মীরা