বলরামপুর: বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কেডাভা এলাকায় বাস ও ট্রাভেরা গাড়ির সংঘর্ষ,আহত অন্তত ১০
বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কের ডাভা মোড়ে শিক্ষামূলক ভ্রমণে আসা বাস ও ট্রাভেরা গাড়ির দুর্ঘটনায় ১০ জন ছাত্রছাত্রী ও অভিভাবক আহত হন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে অযোধ্যা পাহাড়গামী বাসটি হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা ট্রাভেরাটি ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের বাঁশগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।