বলরামপুর: আবর্জনার স্তূপে জেরবার বলরামপুর, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা
আবর্জনার স্তুপে ঢাকা পড়তে চলেছে বলরামপুর শহর।চারদিকে জমছে বাড়ির ময়লা।রাস্তার উপর মানুষ ফেলে দিচ্ছে পরিত্যক্ত আবর্জনা থেকে নোংরা জল।ঝাড়ু মেরে রাস্তার মাঝে ফেলে দিচ্ছে কঠিন বর্জ্য।এরকমই এখন ছবি পুরো শহর জুড়ে।প্রশাসন স্বচ্ছ ভারত মিশনের নামে খরচ করছে কাড়ি কাড়ি টাকা। অথচ স্বচ্ছতার কাজে কতটা নজর রয়েছে প্রশাসনের তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।