...নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে ‘প্রেরণা’ স্কলারশিপ প্রদান...
রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে প্রদান করা হলো ‘প্রেরণা’ স্কলারশিপ। এই উপলক্ষে শনিবার স্কুলে এক অনুষ্ঠান হয় । বিদ্যালয়ের ১৯৮৫ সালের মাধ্যমিক এবং ১৯৮৭ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয়। মেধাবী ও আর্থিকভাবে প্রয়োজনীয় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।