বাঘমুণ্ডী: জনগণের সেবায় বিধায়ক: একই দিনে জোড়া ‘জনতার দরবারে’ বাঘমুন্ডির রহিদাস মাহাতো
জনগণের সেবায় বিধায়ক: একই দিনে জোড়া ‘জনতার দরবারে’ বাঘমুন্ডির রহিদাস মাহাতো সাধারণ মানুষের সমস্যা মেটাতে ও তাঁদের কথা সরাসরি শুনতে ফের অনন্য উদ্যোগে বাঘমুন্ডির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রহিদাস মাহাতো। বৃহস্পতিবার একই দিনে পরপর দুটি পৃথক স্থানে ‘জনতার দরবার’ কর্মসূচি করে নজর কাড়লেন তিনি। এদিন সকালে প্রথম দফায় বিধায়ক বসেন ইলু এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক কার্যালয়ে। সেখানে স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের নানা অভাব-অভিযোগ ও দাবি ত