#BREAKING মিজোরামে সড়ক দুর্ঘ"টনায় নিহ"ত সোনাইর গাড়িচালক
মিজোরামে মর্মান্তিক সড়ক দুর্ঘ"টনায় প্রাণ হা"রালেন সোনাইর সৈদপুরের বাসিন্দা আনুমানিক ৩৫ বছর বয়সি গাড়িচালক জাবেদ মজুমদার। শুক্রবার দুপুরে ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের কলাশিব জেলার থিনদল এলাকায় এই দুর্ঘ"টনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি বিকল হয়ে যাওয়ায় জাবেদ রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি মেরামতের চেষ্টা করছিলেন। সেই সময় একটি নিয়ন্ত্রণহীন ট্রাক্টর এসে গাড়িটিতে ধাক্কা দেয়। দুর্ঘ"টনায় জাবেদ দুটি গাড়ির মাঝে চা"পা প"ড়েন এবং ঘট"নাস্থলেই তাঁর মৃ"ত্যু হয় বলে জানা গেছে। এই ম"র্মান্তিক মৃ"ত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন ও সৈদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#sonai #Mizoram #accident