"চিরদিন কাহারো সমান নাহি যায়..." সময়ের চাকা ঘোরে আর প্রতিপত্তির খাতা বদলায়!
একসময়ে যাঁর একটি মাত্র হুংকারে থমকে যেত গোটা বীরভূম জেলা, আজ সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (কেষ্ট মণ্ডল) দেখতে হলো এই চাকা ঘোরার নির্মম বাস্তব রূপ। সিউড়ির দলীয় কার্যালয়ে বসে থাকার সময় হঠাৎই চ্যালাকাঠ ও লাঠি হাতে সটান ঢুকে পড়ল যুবকেরা। সামনেই চলল আসবাবপত্র ভাঙচুর, কলার ধরে টান আর ১৫ বছরের ক্ষোভ উগরে দিয়ে চরম হুঁশিয়ারি!
যে মাটির বাঘে-শিয়ালে এক ঘাটে জল খেত বলে প্রবাদ ছিল, আজ সেই মাটিতেই নিজের দপ্তরে অসহায়ভাবে হাতজোড় করে বসে থাকতে হলো কেষ্টকে। রাজনীতিতে ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত যে হয় না, সিউড়ির এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত প্রমাণ।
পুরো ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ। রাজনীতির ময়দানে পালাবদলের এই ছবি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
Hashtags):
#AnubrataMondal #BirbhumNews #SuriTMC #WestBengalPolitics #BreakingNews #TMCNews #PoliticalClash #CurrentAffairs #BengaliNews #ViralUpdate #KestoMondal