নিতুড়িয়া: নিতুড়িয়াতে লরির ধাক্কায় ছাত্রের মৃত্যু,মৃতদেহ ঘিরে রেখে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ,পথ অবরোধ
লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের।মৃত ঐ ছাত্রটির নাম শিবশঙ্কর বাউরি।রবিবার দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত সড়বড়ি থেকে পাঞ্চেৎ যাওয়ার রাস্তায় নিমডাঙ্গা মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।জানা যায় নিতুড়িয়ার সড়বড়ি গ্রামের দুই ছাত্র শিব শঙ্কর বাউরি ও অনিকেত বাউরি রবিবার দুপুর 12টা নাগাদ একটি মোটর বাইকে করে ফুটবল খেলার জন্য একটি মাঠে যাচ্ছিল। ঐ সময় পথে নিমডাঙ্গা মোড়ে পাঞ্চেৎ দিক থেকে আসা একটি লরি তাদের মোটর বাইকটিকে ধাক্কা মারে।