হুড়া: লধুড়কা কালী মন্দিরে পুজো করাতে গিয়ে নিখোঁজ তরুণি,হুড়া থানার দ্বারস্থ পরিবার
Hura, Purulia | Sep 16, 2026 পুজো করাতে গিয়ে নিখোঁজ তরুণী। হুড়া থানার দ্বারস্থ পরিবার। জানা যায়, গত কাল লধুড়কা কালী মন্দিরে পুজো করাতে যান এক তরুণি। এরপর বাড়ি ফেরেননি। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর।বুধবার সন্ধ্যায় হুড়া থানার দ্বারস্থ হন নিখোঁজ তরুণীর বাবা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, বলে এদিন হুড়া থানার সূত্রে জানা যায়।