ভয়াবহ অগ্নিকান্ড বহরমপুরে। শুক্রবার ভোরে বহরমপুরের চুঁয়াপুর মোড় সংলগ্ন একটি তিনতলা বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বাড়ির লোকজন আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত বাইরে বেরিয়ে পরে। বাড়ির সিঁড়ির নিচে কাপড়ের গুদামে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে। সদর দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে দমকল বাহিনী। দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক সোমনাথ মন্ডল জানিয়েছেন, প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহরমপুর দমকল ওসি মলয় মজুমদার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন। প্রাণহানির কোন ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
Berhampore, Murshidabad | Oct 3, 2026