বান্দোয়ান: চাঁন্দড়া স্কুল মোড় থেকে গ্রামে ঢোকার রাস্তা মেরামতে হাত লাগালো গ্রামবাসীরা
বছরের পর বছর রাস্তার বেহাল দশা। কাদা আর জল জমে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, গাড়ি বা মোটরসাইকেল তো দূরের কথা, হেঁটে চলাও হয়ে উঠেছিল রীতিমতো দুঃসাধ্য। বারবার সমস্যার মুখে পড়েও প্রতিকার মেলেনি। শেষ পর্যন্ত প্রশাসনের অপেক্ষায় না থেকে সোমবার বেলা ১১ টা নাগাদ নিজেরাই কোমর বেঁধে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা। ঘটনাটি বান্দোয়ানের গুঁড়ুর গ্রাম পঞ্চায়েতের চাঁদড়া স্কুল মোড় থেকে গ্রামের ভিতরে ঢোকার প্রায় ৫০ মিটার রাস্তার।