শালবনী জমি কেলেঙ্কারি মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। কেমাক স্ট্রিট অফিসের দুই কর্মীর জবানবন্দিতেই এবার উঠে এলো কালো ব্যাগের রহস্য!
আজ বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হয় শালবনী জমি দুর্নীতি মামলায় আটক হওয়া সুমিত রায় সহ চারজনকে। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর আদালত সূত্রে জানা গিয়েছে, শালবনী জমি কেলেঙ্কারির মামলায় তৎকালীন সময়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসে কর্মরত দুজন কর্মীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে মেদিনীপুর আদালতে। যাদের জবানবন্দিতে উঠে এসেছে, সুজয় হাজরা, কালো ব্যাগ নিয়ে যেত অভিষেকের অফিসে। ফেরার সময় সেই ব্যাগ রেখে দিয়েই ফিরতো সুজয়। ফলে এই মামলায় এবার ঘনীভূত হচ্ছে এই কালো ব্যাগের রহস্য। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ঠিক কি রাখা থাকতো এই কালো ব্যাগে।
শালবনির জমি কেলেঙ্কারি মামলায় সিআইডি হেফাজত শেষে মেদিনীপুর আদালতে পেশ করা হলো সুমিত রায় কে। বিচারক সুমিত রায় এর ১৪ দিন এর জেল হেফাজতের আবেদন মঞ্জুর করেছে।
অন্যদিকে, এক বালি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই সুমিত রায়কে নিজেদের হেফাজতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন জানায় শালবনী থানার পুলিশ। আর্থিক প্রতারণার এই মামলাতে সুমিত রায়ের ৯ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত। আপাতত শালবনি থানার পুলিশের হেফাজতে থাকবে সুমিত রায়।
আদালত সূত্রে খবর, দুটি মামলাতেই নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়েছেন সুমিত রায়.
#sumitroy #sujoyjazra #Avishekbhanerjee #AbhishekBanerjee Abhishek Banerjee Mamata Banerjee