*মাঝআকাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা, ১৭৪ প্রাণের রক্ষাকর্তা ভারতীয় ক্যাপ্টেন! বিশ্ব কুর্নিশ জানাচ্ছে স্মিত মাচ্ছারকে*
*আসানসোল / নয়াদিল্লি, কাজল মিত্র:-* রুদ্ধশ্বাস হলিউড সিনেমাকেও হার মানাবে! ৩৪ হাজার ফুট উচ্চতায় মাঝআকাশে নিজের সহকর্মীর হাতেই খুন হওয়ার মুখে পড়েও ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় পাইলট। তিনি হলেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর এই অদম্য সাহস ও উপস্থিত বুদ্ধিতেই এক ভয়াবহ বিমান বিপর্যয় থেকে রক্ষা পেল দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমান। এখন গোটা বিশ্ব তাঁকে 'রিয়েল হিরো' বলে কুর্নিশ জানাচ্ছে
কি ঘটেছিল ওই বিমানে ?
গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের ফ্লাইট নম্বর FZ1073 দুবাই থেকে তেল আভিভের উদ্দেশ্যে রওনা দেয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে ছিলেন ১৭৪ জন যাত্রী, যার মধ্যে ২৪ জন শিশু ছিল। বিমানটি সৌদি আরবের আকাশে প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।
তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। কো-পাইলট হামাম আল হামামি, একজন ওমানি নাগরিক, ককপিটে রাখা জরুরি ছুরি
দিয়ে ক্যাপ্টেন স্মিতের উপর অতর্কিতে হামলা চালায়।
হামলার পর সে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং বিমানটিকে আছড়ে ফেলার চক্রান্ত করে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মাত্র ৩০ সেকেন্ডেরও বেশি সময়ে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, ১৫,৬০০ ফুটে পৌঁছে যায়। বিমানের ভিতরে তখন চরম আতঙ্ক, যাত্রীদের চিৎকার।
কিন্তু সেই সময় ককপিটের মেঝেতে রক্তের স্রোত। গুরুতর জখম, ছুরিকাহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছার তখনও হাল ছাড়েননি। নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি ককপিটের দরজার লক খুলে দেন। সেই দরজা খোলাই হয়ে যায় ১৭৪ জনের বেঁচে থাকার একমাত্র আশা।
দরজা খুলতেই ক্রু মেম্বার এবং যাত্রীরা ভিতরে ঢুকে হামলাকারী কো-পাইলটকে কাবু করে ফেলেন। ওই ফ্লাইটেই থাকা দুজন অফ-ডিউটি রিলিফ পাইলট তৎক্ষণাৎ ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
বর্তমানে ক্যাপ্টেন স্মিত আবুধাবির হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। হাসপাতালের বেড থেকেই তিনি ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী তাঁকে 'সাহসী ভারতীয়' বলে সম্বোধন করেছেন।
Agnimitra Paul Banglar Barta @topfans Moloy Ghatak MLA Krishnendu Mukherjee Arijit Roy Arijit Roy- Official Bharatiya Janata Party (BJP) BJP West Bengal Asansol " CITY OF BROTHERHOOD " Following Love Gramanchal Shilpanchaler Khabar The Desi Bong @captensmithmacchar #captensmithmacchar #pilotlifestyle #indianpailot #pilots #indianrealhero