ইটাহার: দাসপাড়া এলাকায় ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য, উদ্ধার কণ্ডোমের প্যাকেট
ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে উদ্ধার কণ্ডোম। বাড়ির মালিকের মদতে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন থেকে চলছিল মধুচক্রের আসর বলে অভিযোগে বাসিন্দাদের। রবিবার এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ইটাহারের দাসপাড়া এলাকায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইটাহার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।