পুঞ্চা: পুঞ্চা থানার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
Puncha, Purulia | Aug 15, 2026 পুঞ্চা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস। শনিবার বেলা দশটা নাগাদ নিয়ম নীতি মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় থানা প্রাঙ্গনে।এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয় থানা প্রাঙ্গনে। পুলিশ আধিকারিকেরা স্মরণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। উপস্থিত ছিলেন পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।