বলরামপুর: মহিলার হারিয়ে যাওয়া টাকা,স্বল্প সময়েই উদ্ধার করে ফিরিয়ে দিলেন বলরামপুর থানার পুলিশ
ঝাড়খণ্ডের সরাইকেল্লার বাসিন্দা অনিতা মাহাতো তার স্বামীর সঙ্গে বলরামপুরে বাজার করতে এসে হঠাৎ টাকাটি হারিয়ে ফেলেন।তিনি বিষয়টি থানায় জানান। অভিযোগ পাওয়া মাত্রই বলরামপুর থানার ভিলেজ পুলিশ লক্ষ্মীকান্ত কুমার অত্যন্ত তৎপরতার সঙ্গে এলাকা জুড়ে খোঁজ শুরু করেন। পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা ও নিখুঁত অনুসন্ধানের ফলে অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া পুরো টাকাটি উদ্ধার করে মহিলাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।