ইসলামপুর: বিডিও অফিসের সামনেই মোবাইল চুরি! হাতেনাতে ধৃত যুবক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে জনতা
বিডিও অফিসের সামনেই মোবাইল চুরি! হাতেনাতে ধৃত যুবক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে জনতা ইসলামপুর: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে বিডিও অফিসে এসেছিলেন এক মহিলা। আর সেই ভিড়ের মধ্যেই মোবাইল চুরির অভিযোগ! অভিযোগ, বিডিও অফিসের সামনেই ওই মহিলার মোবাইল হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তকে ঘিরে ধরে চলে মারধর। এমনকি কান ধরে উঠবোস করানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে ইসলামপুর