ইসলামপুর: জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে ইসলামপুরে ট্রাফিক পুলিশের অভিযান, আটক বহু টোটো
জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে ইসলামপুরে ট্রাফিক পুলিশের অভিযান, আটক বহু টোটো জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে ইসলামপুরে অভিযান চালাল ট্রাফিক পুলিশ। শনিবার ইসলামপুরের অলিগঞ্জ বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবহণ দফতরের নির্দেশ মেনে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতেই এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানে জাতীয় সড়কে চলাচলকারী একাধিক টোটো আটক করা হয়। যেসব টোটোর নম্বর নেই, সেগুলিকে আটক করার পাশাপাশি নম্বর থাকা টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়। আগামী