মানবাজার ১: সোমবার মানবাজারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,সভা স্থল পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলাশাসকসহ উচ্চপদস্থ আধিকারিকেরা
আগামী সোমবার মানবাজারে জামদা জাইকা জল প্রকল্পের উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ মানবাজারের মাধবপুর গ্রাম সংলগ্ন পাথরকাটা ফুটবল ময়দানে মাঠ পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলাশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর আকাশপথে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি জামদা জাইকা জল প্রকল্প পরিদর্শন করবেন। তারপর আকাশপথে পাথরকাটা ফুটবল গ্রাউন্ড হেলি প্যাডের নেমে সেখানে একটি সভা করার কথা।