Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी

মন্তী সান্তনা চাকমার উপস্থিতিতে ধর্মনগরে উত্তর ত্রিপুরার উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক ।।উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রীর ।। উত্তর ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় শুক্রবার ধর্মনগর জেলাশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলার অভিভাবক মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দনী চন্দ্রান, জেলার বিধায়করা, জেলা পরিষদের সভাধিপতি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, কৃষি, সড়ক, বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে, স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। #dharmanagar #kanchanpur #panisagar #tripura #khowai Santana Chakma

MORE NEWS

ধর্মনগর! নতুন ঠিকানায় নতুন রূপে দেবশা এন্টারটেইনমেন্ট ২.০-এর যাত্রা শুরু।।

নতুন ঠিকানায় নতুন রূপে পথচলা শুরু করল ধর্মনগরের দেবশা এন্টারটেইনমেন্ট। রবিবার থানারোডের কেসি নাথ লেনে পুরোনো সাহারা অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘দেবশা এন্টারটেইনমেন্ট ২.০’-এর।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার দেব।নতুন ঠিকানায় আরও বিস্তৃত পরিসরে প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। উদ্বোধনকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।দেবশা এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও আগ্রহীদের ৭০৮৫৪৮০৭১৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার দেব।

#dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashahar #agartala #tripura

ধর্মনগর! নতুন ঠিকানায় নতুন রূপে দেবশা এন্টারটেইনমেন্ট ২.০-এর যাত্রা শুরু।। নতুন ঠিকানায় নতুন রূপে পথচলা শুরু করল ধর্মনগরের দেবশা এন্টারটেইনমেন্ট। রবিবার থানারোডের কেসি নাথ লেনে পুরোনো সাহারা অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘দেবশা এন্টারটেইনমেন্ট ২.০’-এর।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার দেব।নতুন ঠিকানায় আরও বিস্তৃত পরিসরে প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। উদ্বোধনকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।দেবশা এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও আগ্রহীদের ৭০৮৫৪৮০৭১৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার দেব। #dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashahar #agartala #tripura

Kanchanpur, North Tripura | Aug 16, 2026

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ও কাঞ্চনপুর বাজার কমিটির যৌথ উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের রোগী এবং মহকুমা কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন ও কাঞ্চনপুর বাজার কমিটির যৌথ উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের রোগী এবং মহকুমা কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Kanchanpur, North Tripura | Aug 15, 2026

তীব্র গরমে স্বাধীনতা দিবসের প্যারেডে অসুস্থ ৩ শিক্ষার্থী ।।

কাঞ্চনপুর প্রতিনিধি: কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবসের প্যারেডে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে ৩ শিক্ষার্থী। পরে তাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। এবং হাসপাতালে গিয়ে শিক্ষাতিদের খোঁজ খবর নেন মহকুমার শাসক।। এদিকে অনুষ্ঠানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। অতিথিদের বসার মঞ্চে মাত্র দুটি ফ্যান থাকলেও দর্শকদের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। প্রচণ্ড গরমে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনেক দর্শক মাঠ ছেড়ে চলে যান। সংবাদমাধ্যমের সামনে এক দর্শক এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

#Tripura #khowai #agartala #dharmanagar #kanchanpur #panisagar #15august

তীব্র গরমে স্বাধীনতা দিবসের প্যারেডে অসুস্থ ৩ শিক্ষার্থী ।। কাঞ্চনপুর প্রতিনিধি: কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবসের প্যারেডে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে ৩ শিক্ষার্থী। পরে তাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। এবং হাসপাতালে গিয়ে শিক্ষাতিদের খোঁজ খবর নেন মহকুমার শাসক।। এদিকে অনুষ্ঠানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। অতিথিদের বসার মঞ্চে মাত্র দুটি ফ্যান থাকলেও দর্শকদের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। প্রচণ্ড গরমে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনেক দর্শক মাঠ ছেড়ে চলে যান। সংবাদমাধ্যমের সামনে এক দর্শক এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। #Tripura #khowai #agartala #dharmanagar #kanchanpur #panisagar #15august

Kanchanpur, North Tripura | Aug 15, 2026