তাহেরপুর পুলিশের বড়সড় সাফল্য, আড়াই লক্ষ টাকার মোবাইল উদ্ধার, গ্রে'ফ'তা'র ২
তাহেরপুর থানার বাতকুলা এলাকায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। চুরি যাওয়া প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের মোবাইল উদ্ধার করে জিত মণ্ডল ও রাজেশ সাহা নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। তাহেরপুর থানার ওসি জয় দাসের নেতৃত্বে বাতকুলা ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সেন ও তদন্তকারী অফিসারের তৎপরতায় তদন্ত এগোয়। তদন্তের সূত্র ধরে কৃষ্ণনগরের মতি সুন্দরী রেলগেট সংলগ্ন এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সূত্রের খবর। ধৃতদের আগামীকাল রানাঘাট আদালতে পেশ করা হবে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
#Taherpur #nadia #tehatta_news