হর ঘর তিরঙ্গা কর্মসূচি র অঙ্গ হিসেবে জাতীয় পতাকা নিয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদে। রবিবার দুপুরে বিজেপির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অটো টোটো সহ বিভিন্ন যানবাহন গুলিতে জাতীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।