বলরামপুর: পিডব্লিউডি-র অপরিকল্পিত কাজ ও প্রতিশ্রুতি ভঙ্গের মাশুল, নিকাশিনালার দাবিতে বাঘাডিতে পথ অবরোধ স্থানীয়দের
স্বাধীনতার ৮০ বছরেও এলাকায় নেই নিকাশী নালা বছরের পর বছর জমা জলের দুর্ভোগের শিকার হচ্ছেন বলরামপুর ব্লকের বাঘাডি গ্রামের মানুষজন। এই যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে স্বাধীনতা দিবসের বিকালে হাঁটু জলে দাঁড়িয়ে পথ অবরোধে সামিল হলেন সমস্ত বাঘাডি গ্রামবাসী। অভিযোগ মাত্র কয়েক মাস আগে রাস্তাটি সম্প্রসারণ এবং সংস্কারের কাজ হলেও অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করে দায় এড়িয়েছেন পিডব্লিউডি কর্তৃপক্ষ।