পাড়া: পাড়া ব্লকে সারথী সাইকেল বিতরণ, উপকৃত ৫৪৪ জন পড়ুয়া
Para, Purulia | Sep 30, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে সারথী সাইকেল বিতরণ করা হলো। বুধবার দুপুর ১২টা নাগাদ পাড়া ব্লকের কৃষাণ মান্ডিতে এই সাইকেল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এদিন STPS Boys & Girls এবং উদয়পুর হাই স্কুলের মোট ৫৪৪ জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এর মধ্যে ২৬৮ জন ছাত্র এবং ২৭৬ জন ছাত্রী রয়েছে। নতুন সাইকেল হাতে পেয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া ব্লকের BCW ইন