রঘুনাথপুর ২: তেলকুপী মহাকালীর মন্দিরে ঝাড়খণ্ডের ১ ব্যক্তি ও ১মহিলার শরীরে ঠাকুরের অলৌকিক শক্তি ভর করাকে কেন্দ্র করে চাঞ্চল্য
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। দামোদর নদের লালপুর গ্রামের নদীঘাটের তীরে রয়েছে প্রাচীন তেলকুপী মহাকালীর মন্দির।ও নদীগর্ভে রয়েছে প্রাচীন ভৈরব নাথের জাগ্রত মন্দির ।বুধবার অমাবস্যার পূর্ণ তিথিতে লালপুর গ্রামের তেলকুপী মহাকালীর জাগ্রত মন্দিরে পুজো দিতে আসেন ঝাড়খণ্ডের বেলিয়াপুর থানা এলাকার বাসিন্দা দীপক মালাকার সহ অন্যান্যরা।