বান্দোয়ান: উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)-র উদ্যোগে বান্দোয়ানে সভা অনুষ্ঠিত হলো
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)-র উদ্যোগে শনিবার বান্দোয়ান দুর্গাশংকর ম্যারেজ হলে অনুষ্ঠিত হল বান্দোয়ান ১ ও বান্দোয়ান ২ চক্রের প্রথম চক্র সম্মেলন।শনিবার বিকেল ৪ টা নাগাদ জানা যায় সম্মেলনে বান্দোয়ান ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৭০ জনেরও বেশি শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শিক্ষার অধিকার এবং প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও মহকুমা স্তরের নেতৃত্ব।