পুরুলিয়া ১: বেলগুমা পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনে ৮০তম স্বাধীনতা দিবস পালন পুরুলিয়া জেলা পুলিশের
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বেলগুমা পুলিশ লাইন্সে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার সাথে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হলো। জেলা পুলিশ সুপার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সাম্প্রতিককালে প্রশংসনীয় ও নিষ্ঠাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুলিশ কর্মীকে সংবর্ধনা জানানো হয়। পরিবেশ রক্ষায় অনুষ্ঠান শেষে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল।