রায়গঞ্জ: চাঞ্চল্য রায়গঞ্জে: স্কুলপড়ুয়া কিশোরীর ঝুলন্ত দেহ, মর্গে ময়নাতদন্ত
রায়গঞ্জের মহারাজা এলাকায় প্রিয়াঙ্কা মহন্ত (১৪) নামে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় দেহ। স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা মঙ্গলবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। কেন তিনি এই পদক্ষেপ নিলেন, তা বুঝতে পারেননি পরিজনেরা। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় শোকের ছায়া।