রঘুনাথপুর ১: রঘুনাথপুরে ৩৬০০কোটি টাকার ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,তার শেষ মুহূর্তের পরিদর্শন
রুখা সুখা পুরুলিয়ার মাটিতে পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগেটেড স্টিল প্রজেক্ট এর সোমবার দুপুরে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।যা পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের এক নতুন অধ্যায়। সোমবার দুপুরে আকাশ পথে পুরুলিয়ায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে রবিবার হেলিকপ্টার ট্রায়াল রান সম্পন হয়। মুখ্যমন্ত্রী অমিত মেটালিক্স শিল্প গোষ্ঠীর গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।